1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

স্পেনে কুরআন শিখে পুরস্কার পেল শতাধিক শিক্ষার্থী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: স্পেনে বিশুদ্ধ কুরআন শিক্ষা প্রশিক্ষণের ফলাফল ও পুরস্কার বিতরণী অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

সোমবার দুপর ১১টায় স্পেনের রাজধানী মাদ্রিদের সানক্রিস্টবাল আল আমান জামে মসজিদে এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কায়দা, কিরাত, দোয়া ও হিফজ বিভাগে প্রতিটি শ্রেণিতে প্রথম তিন স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয়। প্রায় শতাধিক শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

প্রতি বছরের মতো এবারো প্রতিটি শ্রেণিতে কিরাত, দোয়া ও হিফয বিভাগের প্রতিযোগিতায় বিজয়ীদের এবং সব শিক্ষার্থীদের সাধারণ পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হয়।

এবারের আয়োজনে ২ জন কারি সাহেবদের তত্ত্বাবধানে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সালাম।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ রাজু ও সদস্য শামীম আহমদ এবং মসজিদের ইমাম মাওলানা মিসবাহ উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন বায়তুল মুকাররম মসজিদের খতিব মাওলানা হাসান বিন মোহাম্মদ উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুল মুকাররম মসজিদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদের সভাপতি মাওলানা খলিলুর রাহমান, উছেরা জামে মসজিদের ইমাম মাওলানা ফুরকান আহমদ, স্পেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা আল আমান মসজিদে পরিচালিত কিরাত প্রশিক্ষণ সেন্টারের ভূয়সী প্রশংসা করে শিক্ষার্থীদের কুরআনের শিক্ষায় আত্মনিয়োগ করার জন্য উদাত্ত আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- আমিনুল হক লুৎফুর, বজলু মিয়া, সাবু মিয়া, শাবুল মিয়া, নাসির উদ্দিন, রেজা আহমদ, পাবেল বকশি, কাওছার আহমদসহ কমিউনিটির কুরআন প্রেমিক ধর্মপ্রাণ ব্যক্তিরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys