1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালিতে দোহার ঐক্য পরিষদের বনভোজন ও মিলনমেলা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে ইতালি প্রবাসী দোহারবাসীদের নিয়ে গঠিত দোহার ঐক্য পরিষদের বার্ষিক বনভোজন রোম শহরের অদূরে পিকনিক স্পট তেরনিতে অনুষ্ঠিত হয়েছে।

বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয় বাংলাদেশীদের এক মিলন মেলায়।

 

এ সময় তেরনির পানি আর প্রাকৃতিক সৌন্দর্যের সবুজে ঘেরা স্থানে বাংলাভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। শিশুকিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশুদের খেলাধুলা, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি সহ বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন।

দোহার ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান বুলেট ও শাহজাহান কাজী, জাকির আহমেদ ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় ও সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নজরুল খান, সংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের আমন্ত্রণে‌ দোহারবাসী ছাড়াও বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক শেখ সোহেল, প্রধান উপদেষ্টা টুটুল মৃধা, উপদেষ্টা দীন ইসলাম, মোশারফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, মাহবুব আলম, সালাদিন মোড়ল মন্তেভেরদে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রইস উদ্দিন রাকিব সহ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নিরব, সোহাগ, মির্জা, বাশার, রবিন, সাদ্দাম সহ রোমের অঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বনভোজনে অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ কমিউনিটির মানুষদের একত্রিত করে বনভোজন আমাদের সবাইকে আনন্দঘন একটি মুহুর্ত উপভোগের সুযোগ করে দেয়। পাশাপাশি কর্মব্যস্ততা মধ্যে এরকম আয়োজন আমাদের ক্লান্তি দূর করে। এ সময় এরকম আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান

দিনব্যাপী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে প্রবাসীদেরকে গানে ও‌ নাচে মাতিয়ে রাখেন রোমের বিশিষ্ট কণ্ঠশিল্পী রাসেল সহস্থানীয় শিল্পী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys