বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

স্পিনারদের ‘নো-বল’ বিগ ক্রাইম : সাকিব

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’ এমন প্রবাদ শোনা যায় অহরহ। কিন্তু কখনও কখনও নো-বলে জীবন পেয়েও ইতিহাস রচিত হয়, বনে যান নায়ক। অস্ট্রেলিয়ার ওয়ার্নার নো-বলে জীবন পেয়ে কয়েকবার তো রেকর্ডই করেছেন। কিন্তু সেই নো-বল যখন স্পিনাররা দেন তখন সেটিকে বিগ ক্রাইম বলা যায়। এমনটাই বলেন টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান।

বৃহস্পতিবার দুবাইয়ে ডু ওর ডাই ম্যাচে ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ১৮৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ রানে জীবন পান মেন্ডির। পরবর্তী সময়ে ভয়ংকর হয়ে উঠতে থাকেন মেন্ডিস। সেই মূহুর্তে স্পিনার শেখ মেহেদী হাসানের বলে মেন্ডিসের ব্যাট স্পর্শ করে কিপারের গ্লাভসবন্দি হলে শুরু হয় উদযাপন। পরবর্তী সময়ে আম্পায়ার ঘোষণা দেন নো বল! দুই-দুবার জীবন পাওয়া মেন্ডিসই বনে যান ম্যাচ জয়ের নায়ক। স্পিনার মেহেদীর এমন নো-বলকে ক্রাইম বলেছেন সাকিব। সাকিব বলেন, ‘কোনো অধিনায়কই নো বল চায় না। নো বল ক্রাইম, স্পিনাররা নো বল করলে বিগ ক্রাইম। আমরা আজ অনেক ওয়াইড ও নো বল করেছি।’

‘সামনে এসব নিয়ে কাজ করতে হবে। আমাদের বোলিংয়ে শৃঙ্খলা ছিল না। চাপের মুখে আমরা ধরতেই পারছিলাম না কী করব। সামনে ভালো করতে হলে এসব শুধরাতে হবে। – যোগ করেন সাকিব।

এছাড়াও শেষ ওভারে আবারও নো-বল করে বসেন মেহেদী। এতে হতাশ সাকিব। এমনকি মেহেদীর এমন নো-বলকে অপরাধ বলেন সাকিব। তিনি বলেন, ‘মেহেদী হাসান ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। চাপের মধ্যেও ভালো করেছেন। স্পিনারদের নো বল করা অপরাধ। আমরা অনেক নো বল ও ওয়াইড বল করেছি। আমার মনে হয় আমরা চাপের মধ্যে ছিলাম।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys