বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বেলুচিস্তান।তাদের সাহায্যার্থে ত্রান সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ।বিস্কুট, ড্রাই কেক, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট, ওরাল স্যালাইন, মশারি, কম্বল ও তাঁবু জরুরি ভিত্তিতে কিনে দেশটিতে পাঠানোর জন্য এক কোটি ৪০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. সেলিম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন বিস্কুট, ১০ মেট্রিক টন ড্রাই কেক, পানি বিশুদ্ধ করার এক লাখ পিস ট্যাবলেট, ৫০ হাজার প্যাকেট ওরাল স্যালাইন, পাঁচ হাজার পিস মশারি, দুই হাজার পিস কম্বল ও দুই হাজার পিস তাঁবু।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys