বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

আমি বাচ্চা তৈরির মেশিন নাকি: কারিনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১ আগস্ট, ২০২২

নিউজ ডেস্ক: বলিউড তারকাদের নিয়ে গুঞ্জনের ডালপালা মেলতেই থাকে বিভিন্ন সময়। তাদের ব্যক্তিজীবন নিয়েও ভক্ত-অনুরাগীদেরও আগ্রহের শেষ নাই। তাই বিভিন্ন সময়ই বিভিন্ন মুখরোচক ঘটনা শুনতে হয় তারকাদের সম্পর্কে।

সম্প্রতি স্বামী আর দুই পুত্র নিয়ে লন্ডনে ছুটি কাটাতে গিয়েছিলেন কারিনা কাপুর খান। সেখান থেকেই সাইফের সঙ্গে বেবোর একটি ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এরপরই ছড়িয়ে পড়ে কারিনার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন। সেটা হলে পঞ্চম সন্তানের বাবা হবেই পতৌদির ছোট নবাব। আর এ খবরে রীতিমতো শোরগোল পড়ে যায় নেটপাড়ায়। লন্ডন থেকে ফিরেই কারিনা এ নিয়ে মুখ খুলেছিলেন, এটা শুধুমাত্র পাস্তা ও ওয়াইন…শান্ত হোন…আমি প্রেগন্যান্ট নই। সাইফ বলছে, ভারতের জনসংখ্যায় ও ইতিমধ্যেই অনেক কন্ট্রিবিউট করে ফেলেছে। এনজয়।

তবে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফের একবার তার তৃতীয়বার মা হওয়ার গুঞ্জন নিয়ে সরব হয়েছেন বেবো। কারিনার কথায়, শান্ত হোন, আমরাও তো মানুষ। আপনাদের মতো আপনারাও বিষয়টা স্বাভাবিক ভাবে নিন।

খানিকটা প্রশ্নের সুরে কারিনা বলেন, আপনি কী বলতে চান, আমি প্রেগন্যান্ট? আবারও বাচ্চা হবে? আমি কি মেশিন নাকি? এই পছন্দটা আমার উপরই ছেড়ে দিন না.. কারিনা আরও বলেন, আমি হলাম সেই ব্যক্তি, যে কোনও কিছুই লুকিয়ে রাখে না। সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করি। সকলের উচিত আমাদেরও আমাদের মতো করে বাঁচতে দেওয়া।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys