1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘সি’ ক্যাটাগরির প্রকল্প স্থগিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: প্রকল্প ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী প্রকল্পগুলোকে এ, বি এবং সি ক্যাটাগরিতে বিভক্ত করার নির্দেশ দিয়েছেন। ‘এ’ ক্যাটাগরির প্রকল্প আগে বাস্তবায়ন করা হবে এবং ‘বি’ ক্যাটাগরিতে ৭৫ শতাংশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এছাড়া ‘সি’ ক্যাটাগরির প্রকল্প আপাতত বন্ধ রাখতে বলেছেন।’

অপর এক প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘কোন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’ প্রধানমন্ত্রী জনগণকে অতিরিক্ত ব্যয় না করার জন্য এবং কৃষির উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার করতে আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys