1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ধর্ষণের শিকার মেয়ে, জানার পর বাবার মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: ধর্ষণ ও প্রতারণার শিকার হওয়ার পর ঘটনাটি বাবাকে জানায় মেয়ে (১৭)। ঘটনা জানার পর তাৎক্ষণিক হৃদ্‌রোগে আক্রান্ত হন বাবা। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনা ঘটেছে রোববার রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের একটি গ্রামে।

জানা যায়, বাবাকে দাফন করে ধর্ষণে জড়িত ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছে মেয়েটি।

ভুক্তভোগী কিশোরী জানায়, সে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করে। পাশের গ্রামের এক মুদিদোকানি (২২) তার মুঠোফোনের নম্বর জোগাড় করে কথাবার্তা বলতেন। এভাবে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এমনকি মাঝেমধ্যে কর্মস্থলে গিয়েও কিশোরীর সঙ্গে দেখা করে আসতেন ওই ব্যবসায়ী। গত রমজানের ঈদের ছুটিতে ওই কিশোরী বাড়িতে আসে। এরপর ওই ব্যবসায়ী মেয়েটিকে বিয়ে করবে বলে জানান। বিয়ের আশ্বাস দিয়ে কিশোরীকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখানে যাওয়ার পর ওই ব্যবসায়ী তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

ঘটনা শুনে কিশোরীর বাবা চিৎকার দিয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কিশোরী আরও জানায়, কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এলে ওই ব্যবসায়ী তাকে বিয়ের আশ্বাস দিয়ে স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করতেন, কিন্তু বিয়ে করেননি। একপর্যায়ে ওই ব্যবসায়ী যোগাযোগ বন্ধ করে দেন। কিশোরী জানায়, সে ব্যবসায়ীর গ্রামে খোঁজ করেও তাঁকে পায়নি। তখন বুঝতে পারে, সে প্রতারণার শিকার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys