1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন কারিনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ‘বেবো’ খ্যাত কারিনা কাপুর খান তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন। দিন কয়েক আগে এমনই গুঞ্জন ছড়িয়েছে অনুরাগীমহলে। সত্যিই কি নতুন সদস্য আসতে চলেছে সাইফ পরিবারে? এই প্রশ্নের উত্তর দিয়ে জল্পনার অবসান ঘটালেন কারিনা নিজেই।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেন, ‘পাস্তা আর ওয়াইন খাওয়ায় আমাকে ওইরকম দেখাচ্ছিল। আপনারা শান্ত হন। আমি অন্তঃসত্ত্বা নই। সাইফ বলেছে— দেশের জনসংখ্যা বাড়ানোয় ওর অনেক অবদান।’

কারিনা যে মা হচ্ছেন না, তা অনুরাগীদের বুঝতে আর বাকি থাকে না। বিদেশে ছুটি কাটিয়ে ফের তিনি ব্যস্ত কাজ নিয়ে। খুব শিগগির পা রাখতে চলেছেন ওটিটিতে (ওভার দ্য টপ)। এ ছাড়া আগস্টে মুক্তি পেতে চলেছে তার ‘লাল সিং চাড্ডা’।

২০১২ সালের ১৬ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন সাইফ আলী খানকে। তাদের প্রথম পুত্রসন্তান তৈমুর আলী খান জন্ম নেয় ২০১৬ সালের ডিসেম্বরে । ২০২১ সালের ২১ ফেব্রুয়ারিতে তাদের জীবনে আসে জাহাঙ্গীর আলী খান। কাজ, সংসার আর কাছের মানুষদের নিয়ে ভালোই দিন কাটছে কারিনার।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys