বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

আজ হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর প্রয়াণ দিবস আজ। এ উপলক্ষে চ্যানেল আই প্রচার করবে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানমালা। এরমধ্যে রয়েছে তারই নির্মিত ৩টি অনবদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি। ১৭ই জুলাই প্রচার হয়েছে ‘আমার আছে জল’। আর ১৮ই জুলাই ‘শ্রাবণ মেঘের দিন’ এবং ১৯শে জুলাই প্রচার হবে ‘ঘেটুপুত্র কমলা’। ইমপ্রেস টেলিফিল্মের ছবিগুলো দেখানো হবে প্রতিদিন বিকাল ৩টা ৫ মিনিটে। ১৯শে জুলাই সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’ প্রচারের মধ্যদিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কিরণ চন্দ্র রায়, প্রান্তি, রানা এবং তৃষা। দুপুর ১২টা ৩০ মিনিটে স্টুডিও থেকে প্রচার হবে ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন-এর বিশেষ পর্ব। এছাড়া অন্যান্য আরও বিশেষ আয়োজনে থাকছে হুমায়ূন আহমেদকে নিয়ে ৩টি ভিন্ন স্বাদের অনুষ্ঠান।

এগুলো হলো- শহিদুল আলম সাচ্চুর প্রযোজনায় ‘হুমায়ূননামা’, আকা রেজা গালিবের প্রযোজনায় ‘ও কারিগর’ এবং রবিন খানের প্রযোজনায় ‘সিনেমার হুমায়ূন’।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys