বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পদ্মা সেতুতে পিকআপ ভ্যান দুর্ঘটনায় নিহত ২

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: পদ্মা সেতুতে পিকআপ ভ্যান দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১৭ জুলাই) রাতে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন রাত ১০টার দিকে মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মো. রাজু ও মো. কাউসার। তারা শরীয়তপুরের বাসিন্দা। তবে আহতদের মধ্যে আছেন পিকআপচালক, এক নারী ও শিশু। তাদের পরিচয় জানা যায়নি।

শ্রীনগর ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আসাদুজ্জামান জানান, আজ রোববার রাতে দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছে হাসপাতালে। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অপরাধ) সুমন দেব বলেন, এ দুর্ঘটনার খবরটি শুনেছি। মাওয়া প্রান্তের ১৩ নম্বর পিলারের সামনে এ ঘটনা ঘটেছে। তবে কত জন মারা গেছে তা জানতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys