বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘ঈদগাহে ছাতা ছাড়া অন্য কিছু আনা যাবে না’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: জাতীয় ঈদগাহে ছাতা ছাড়া অন্যকিছু আনা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেন, যে যেখানে খুশি নামাজ পড়তে যান, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মহানগর পুলিশের। তবে বৃষ্টির দিন যেহেতু, তাই আমরা ঈদগাহে ছাতা ছাড়া অন্যকিছু অ্যালাও করব না।

শুক্রবার রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের জামাতে কেউ যেন মোবাইল ডিভাইস সঙ্গে না আনেন, আনলেও যেন তা হাতে রাখেন। অনেকেই নামাজ শেষে তার মোবাইল খুঁজে পান না। ঈদ জামাতে মুসল্লিদের মধ্যে অনেকেই অসৎ উদ্দেশ্যে আসেন, যাদের আলাদা করা কঠিন। এছাড়া সঙ্গে অন্য কোনো ব্যাগ বহন করা যাবে না।

তিনি আরও বলেন, যারা ঈদগাহে আসবেন ন্যূনতম যেন মাস্ক পরা থাকে। জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর ঈদ জামাতগুলো সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

শফিকুল ইসলাম বলেন, ঈদে অনেকে বাসাবাড়ি ফাঁকা রেখে গ্রামে চলে যান। তাই যাবার সময় নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যাবেন। মূল্যবান সম্পদ নিরাপদ হেফাজতে রেখে যাবেন। নিজ থেকে নিরাপত্তা বিধান করে রাখাই উত্তম। সারা পৃথিবীতে মূল্যবান সম্পদ যেমন স্বর্ণ-টাকা ব্যাংকে রাখা হয়। তাই এসব মূল্যবান সম্পদ থাকলে নিরাপদ স্থানে রেখে যাবেন।

আবাসিক এলাকায় পুলিশ দেওয়া আছে। সব ভবনের নিরাপত্তারক্ষীদের পুলিশের পক্ষ থেকে ব্রিফ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys