রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু, মোট ১৩

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার নাম মো. আব্দুল মোত্তালিব (৫৮)। গত ৪ জুলাই মক্কায় তিনি মারা যান। এ নিয়ে চলতি মৌসুমে হজযাত্রা শুরুর পর মোট ১৩ বাংলাদেশির মৃত্যু হলো।

আজ বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়েছে, আব্দুল মোত্তালিব নওগাঁ জেলার বাসিন্দা ছিলেন। তার পাসপোর্ট নম্বর BT0686710।

হজে গিয়ে এখন পর্যন্ত মারা যাওয়া ১৩ জন যাত্রীর মধ্যে পুরুষ ৯ জন, নারী চারজন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১১ জন, মদিনায় দুজন।

এদিকে, হজ ফ্লাইটের শেষদিনে গতকাল মঙ্গলবার পর্যন্ত গত ৩২ দিনে ১৬৫টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন বাংলাদেশি হজযাত্রী।

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ জন হজযাত্রী এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

উল্লেখ্য, গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়।

আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys