বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

বন্যায় সিলেটে ২২ জনের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২

নিউজ ডেস্ক: ভয়াবহ বন্যার কবলে পড়েছে সিলেট বিভাগ। বন্যায় এ বিভাগের চার জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে ডুবে ও স্রোতে ভেসে এখন পর্যন্ত সিলেট বিভাগের ২২ জন মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক হিমাংশু লাল রায়। তিনি জানান, সিলেট বিভাগে পানির প্রবল স্রোতে পড়ে নারী, পুরুষ ও শিশুসহ ২২ জনের প্রাণহানি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, ‌সিলেটের জৈন্তাপুরে মা-ছেলের মৃত্যুসহ এ পর্যন্ত বিভাগে ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৪ জন, মৌলভীবাজারে তিনজন ও সুনামগঞ্জে পাঁচজন মারা গেছেন।

টানা বৃষ্টি আর উজান ঢলে সিলেট চলছে বন্যা। বন্যায় সিলেটের ৬০ শতাংশ এবং সুনামগঞ্জের প্রায় ৯০ শতাংশ এলাকা এখন পানির নিচে। বলা হচ্ছে, এই বন্যা ১২২ বছরের রেকর্ড ভেঙেছে।

এদিকে, সিলেটের বন্যা পরিস্থিতি এবং বন্যার্ত মানুষের দুর্দশা সরেজমিন দেখতে আজ মঙ্গলবার সিলেটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys