বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

মৌসুমীর সঙ্গে দুরত্বের সৃষ্টি হয়েছে, বললেন সানী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২

নিউজ ডেস্ক: কিছুক্ষণ পরে ওমর সানী আসেন। পরে ওমর সানী আলাদাভাবে কেক কাটেন। মৌসুমী ও ওমর সানী দুজন কথা বলেননি। আলাদাভাবে ওই স্থান ত্যাগ করেন। শুক্রবারের এই দূরত্ব রবিবারে প্রকট আকারে দেখা দিলো। তবে ওমর সানী বলছেন, মৌসুমীর সঙ্গে বেশকিছু দিন ধরে দূরত্ব চলছে। রবিবার দুপুরে এ কথা স্পষ্ট করলেন সানী নিজেই।

ওমর সানী বলন, আমি যা বলেছি স্পষ্ট করেই বলেছি। আমি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই। আমার পরিবারের প্রতি, মৌসুমীর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে, আমার ছেলে-মেয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে। সে যা বলেছে, কি ভেবে বলেছে আই ডোন্ট নো। এ বিষয়টি নিয়ে কিছুদিন যাবৎ একটু দূরত্ব তো চলছিল। চেষ্টা করছিলাম। কিন্তু আপনারা ভালো জানবেন, ফোন রেকর্ড অনুযায়ী তার সাথে আমার ফোনেও কথা হচ্ছিল না। আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলবো না।

ওমর সানী বলছেন, সে (মৌসুমী) স্টিল নাও আমার স্ত্রী। আমার সন্তানের মা। একটা কথা বলতে চাই- আমি কি বলেছি না বলেছি সম্পূর্ণ আমার ছেলে ফারদিন আমার মেয়ে ফাইজা আছে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে জায়েদ খান যে ডিস্টার্ব করে। ফারদিন বলুক আর ফাইজা বলুক। আমার ছেলে-মেয়েরা বলুক এই বিষয়গুলো। আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না।

একসঙ্গে অভিনয় করতে গিয়ে পরিচয়। এরপর প্রেম এবং পরে বিয়ে। এরই মধ্যে ২৫ বছর পার হয়ে গেছে। দুই সন্তানের বাবা-মাও হয়েছেন। আগামী আগস্টে ২৬ পেরিয়ে যাবে। এর পূর্বে দুজনের এই দূরত্ব ভক্তদের চিন্তায় ফেলে দিলো।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys