1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

পারিবারিক কলহে কুলাউড়ায় নিজ ঘরে কিশোরীর আত্মহত্যা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২

নিউজ ডেস্ক: কুলাউড়ায় পরিবারের সঙ্গে অভিমান করে তানিয়া আক্তার তন্নি (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (১২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই কিশোরী আত্মহত্যা করে। তন্নি ওই এলাকার তাহির উদ্দিনের মেয়ে।
জানা গেছে, তন্নির বাবা তাহির উদ্দিন দীর্ঘদিন থেকে প্রবাসে থাকেন। গত তিনদিন আগে তন্নির মা তার বাবার সাথে মোবাইল ফোনে ঝগড়া করে তন্নির নানাবাড়িতে চলে যান। তখন থেকে তন্নি মানসিকভাবে ভেঙে পড়ে।

রবিবার সন্ধ্যার দিকে তন্নির বড় ভাই নজরুল ইসলাম তাকে বাড়িতে রেখে দোকানে গেলে তন্নি এই সুযোগে ঘরের দরজা লাগিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। দোকান থেকে ফিরে ঘরের দরজা লাগানো দেখে তন্নিকে তার ভাই ডাকাডাকি করার পরও তন্নির কোনো সাড়াশব্দ না পাওয়ায় তিনি দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান তন্নি আত্মহত্যা করেছে।

পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান পুলিশকে খবর দেন। পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে তন্নির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার এসআই এনামুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তন্নি তার পরিবারের সঙ্গে অভিমান করেই আত্মহত্যা করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys