1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালির তরিনো শহরে দিনব্যাপী কনসুলার সেবা ক্যাম্প অনুষ্ঠিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

ইতালি প্রতিনিধি: কনস্যুলার ক্যাম্প এর ধারাবাহিকতার অংশ হিসেবে রবিবার দিনব্যাপী ইতালির তরিনো শহরে কন্স্যুলেট সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মিলান কনস্যুলেট এর সার্বিক তত্ত্বাবধানে তরিনো প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কনস্যুলেট ক্যাম্পে প্রায় পাঁচশতাধিক প্রবাসীরা এই সেবা গ্রহণ করেছেন বলে জানা যায়। এর মধ্য পাসপোর্ট নবায়ন ,নো ভিসা,ফ্যামিলি সার্টিফিকেট সহ দূতাবাস সংশ্লিষ্ট সকল কার্যক্রম নাগরিকদের প্রদান করা হয়। এছাড়া অনেকে মিলান দূতাবাসে ডিজিটাল পাসপোর্ট এর আবেদনের তারিখ ও গ্রহণ করেন।

মিলান কনসুলেট এর কনসাল জেনারেল এইচ এম জাবেদ ,শ্রম কনসাল সাব্বির আহমেদ ,দূতাবাস কর্মকর্তা নজরুল ইসলাম ,জাকির হোসেন এই ক্যাম্প পরিচালনা করেন।

কনসাল জেনারেল তরিনো তে সুন্দর ভাবে দূতাবাস সেবা শেষ করতে পেরে স্থানীয় সকল প্রবাসীদের কে ধন্যবাদ জানান। তোরিনো প্রবাসী বাংলাদেশিরা প্রতিবছর এই কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখার আহ্বান জানান এবং এই ক্যাম্প পরিচালনা করার জন্য কনসুলেট অফিসের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys