1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

অভিনেত্রী মহিমা স্তন ক্যানসারে আক্রান্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২

নিউজ ডেস্ক: জীবন যুদ্ধটা বলিউড অভিনেত্রী মহিমা চৌধুরীর কাছে নতুন কিছু না। শাহরুখ খানের ছবি ‘পরদেশ’-এর কথা উঠলে, দর্শকের চোখে ভেসে ওঠে মহিমার হাসিমাখা মুখ। বিগত কয়েক বছর ধরে বলিউড থেকে দূরত্ব বজায় রেখেছেন এই অভিনেত্রী। ক্যানসারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করছেন। বলিউড অভিনেতা অনুপম খের একটি ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মহিমার স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন।

মহিমা চৌধুরীর একটি ভিডিও শেয়ার করে অনুপম খের লিখেছেন, মাসখানেক আগে মহিমাকে একটি সিনেমায় যুক্ত করতে ফোন করেছিলেন তিনি। সেসময় অনুপম তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর জানতে পারেন। কর্কট রোগের বিরুদ্ধে তার লড়াই চালিয়ে যাওয়ার গল্প শোনেন। এ সময় অনুপমের কাছ থেকে কাজের প্রস্তাব পেয়ে পরচুলা পরে অভিনয় করা যাবে কিনা জানতে চান মহিমা। কাজে ফেরার এমন স্পৃহা এবং বাঁচার অদম্য ইচ্ছা দেখে অনুপমের মনে হয়, তার গল্প ক্যানসার আক্রান্ত অজস্র নারীকে সাহস যোগাবে। তা ছাড়া মহিমাও চেয়েছিলেন তার গল্প সবাই জানুক।

মহিমার একটি ভিডিও প্রকাশ করে অনুপম সবাইকে তার রোগাক্রান্তের কথা জানান। সেখানে দেখা গেছে, সদ্য কেমোথেরাপি নেওয়া এই অভিনেত্রীর মাথায় নতুন চুল গজিয়েছে।

ভিডিওতে মহিমা বলেন, ‘এক মাস আগে অনুপম যখন ফোন করেন, আমি তখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ইতোমধ্যে ওয়েব সিরিজ আর ছবিতে অভিনয়ের একাধিক প্রস্তাব এসেছে। কিন্তু হ্যাঁ বলতে পারিনি। কারণ মাথায় চুল ছিল না তখন।’

সোশ্যাল মিডিয়ায় মহিমার সেই ভিডিও সবার নজর কেড়েছে। সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার মন্তব্যের ঘর।

২০১৬ সালে মহিমা চৌধুরীকে সবশেষ দেখা গেছে ‘ডার্ক চকলেট’ নামে একটি সিনেমায়। এরপর আর নতুন কোনো সিনেমায় যুক্ত হননি তিনি। তবে ক্যানসারকে হারিয়ে তিনি আবারও পর্দায় ফিরবেন, এই মুহূর্তে এমনটাই সবার প্রত্যাশা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys