1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইতালি প্রবাসী রেজাউল করিম রিপনের বাংলাদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালি প্রবাসী ও সাবেক ছাত্রনেতা ইতালি যুবলীগের সহ সমাজ কল্যাণ সম্পাদক, জালালাবাদ কল্যাণ সংঘের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং বেঙ্গল সালাঝকি বার (সিলেট মিলনায়তনের) স্বত্বাধিকারী রেজাউল করিম রিপনের বাংলাদেশ গমন উপলক্ষে বৃহত্তর সিলেট যুব সমাজের আয়োজনে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

৭ জুন (মঙ্গলবার) সিলেট মিলনায়তনে জালালাবাদ কল্যাণ সংঘের সাবেক উপদেষ্টা রানা খানের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের‌ সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ ইতালির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়া, সাবেক সহ সাধারণ সম্পাদক‌ আব্দুল মোমিন, সাবেক আন্তর্জাতিক সম্পাদক সফিকুল আলম, সম্মানিত সদস্য আব্দুল আহাদ, জালালাবাদ যুব সংঘের সাবেক প্রচার সম্পাদক আতিকুল ইসলাম, বৃহত্তর সিলেট যুব সমাজের অন্যতম নেতা মোঃ শামিম, মোঃ জাবেদ আহমেদ, সাহেদ আহমেদ,‌ কাজী রুকন উদ্দিন, রিয়াজ উদ্দিন, শেখ দিলু, জুনেদ আহমেদ, জাকারিয়া, লিটন আহমেদ, সুমন আহমেদ, দেবাশিস সেন, ফয়েজ আহমেদ, মোস্তাক আহমেদ, রহমান মিয়া, মুহিব উদ্দিন সহ বৃহত্তর সিলেট‌‌ প্রবাসী ও রোমের আঞ্চলিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ‌ ও রেজাউল করিম রিপনের শুভাকাঙ্খীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দরা রেজাউল করিম রিপনের ভূয়শি প্রশংসা করে বলেন ইতালিতে বৃহত্তর সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত রাখার লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা আশা করব আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এসময় তারা বাংলাদেশ সফরের সাফল্য কামনা করে তিনি যেন দেশ সফর শেষে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসেন সেই প্রত্যাশা কামনা করেন।

পরিশেষে বৃহত্তর সিলেট যুব সমাজ ও রোমের বাংলা কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys