মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পদত্যাগ করেছেন ফেসবুকের প্রধান শেরিল স্যান্ডবার্গ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২

নিউজ ডেস্ক: ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার প্রধান পরিচলন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৪ বছর ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সঙ্গে কাজ করার পর শেরিল তার ভেরিভায়েড ফেসবুক পেজ থেকে আজ বৃহস্পতিবার বিদায় নেওয়ার কথা জানান।

শেরিল স্যান্ডবার্গ ফেসবুকে লিখেছেন, নিজের ফাউন্ডেশন ও জনহিতকর কাজে সময় দেওয়ার জন্য তিনি মেটা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রযুক্তি দুনিয়ার অন্যতম শীর্ষ নারী শেরিল স্যান্ডবার্গ। জাকারবার্গের পরে মেটায় সবচেয়ে ক্ষমতাধর মানা হতো শেরিলকে। এদিকে, শেরিলের পদত্যাগের ঘোষণার পর মেটার শেয়ার প্রায় ৪ শতাংশ কমে যায়।

ফেসবুক পোস্টে শেরিল স্যান্ডবার্গ বলেন, ‘২০০৮ সালে যখন আমি এ কাজে যুক্ত হয়েছিলাম, ভেবেছিলাম-পাঁচ বছর এখানে থাকব। আজ ১৪ বছর পর, নিজের জীবনের পরবর্তী অধ্যায় লেখার সময় এসেছে।’

শেরিল স্যান্ডবার্গ যখন ২০০৮ সালে ফেসবুকে যোগ দেন, তখন জাকারবার্গের বয়স ছিল ২৩ বছর। স্যান্ডবার্গের হাত ধরেই তখনকার ছোট্ট প্রতিষ্ঠানটি আজকের শক্তিশালী লাভজনক একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। একটি সামাজিক মিডিয়া জায়ান্টে পরিণত করার মূল চাবিকাঠি ছিলেন শেরিল স্যান্ডবার্গ। তার সময়ে গত বছর প্রায় ১২০ বিলিয়ন ডলার আয় করেছে ফেসবুক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys