শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘সারপ্রাইজ ট্রফি’ পেয়ে চমকে গেলেন মেসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২

নিউজ ডেস্ক: ইউরোজয়ী ইতালিকে উড়িয়ে ‘ফাইনালিসিমা’ ট্রফি জিতেছে আর্জেন্টিনা। বুধবার রাতে শিরোপা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

একই রাতে আরেকটি ট্রফি পেয়েছেন মেসি, যা তাকে চমকে দিয়েছে। যে ট্রফিকে মেসি ও আর্জেন্টিনার জন্য ‘সারপ্রাইজ গিফট’ বলা হচ্ছে।

এদিন মেসির হাতে কোপা আমেরিকার একটি রেপ্লিকা ট্রফি তুলে দেন দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন বা কনমেবল সভাপতি আলেসান্দ্রো ডমিঙ্গেজ। এ ট্রফি শুধু মেসির সম্মানে আলাদা করে বানানো।

গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনার কোপা আমেরিকার শিরোপা জয়ের ট্রফির রেপ্লিকা এটি।

ট্রফিটি পেয়ে দারুণ খুশি মেসি। কারণ ফাইনালিসিমা ট্রফির সঙ্গে কোপা আমেরিকার একটি রেপ্লিকা ট্রফিটিও দেশে নিয়ে যেতে পারছেন তিনি।

টুইটারে দুই ট্রফি আর মেসির সঙ্গে ছবি পোস্ট করেছেন আলেসান্দ্রো ডমিঙ্গেজ। কনমেবল সভাপতি লিখেছেন, ‘সর্বশেষ আসরে আর্জেন্টিনা যে কোপা আমেরিকা জিতেছে, তার রেপ্লিকা মেসিকে দিতে পারা আসলেই খুব আনন্দের।’

 

আর্জেন্টিনা ও মেসির পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, ‘যদি আলবিসেলেস্তেরা এমন উঁচুমানের খেলা চালিয়ে যেতে পারে, তবে বিশ্বকাপে তারা শিরোপার দাবিদারদের মধ্যে একটা থাকবে। এগিয়ে চলো মেসি, এগিয়ে চলো আর্জেন্টিনা।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys