1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ঘুম না এলে গাঁজা খেতেন আরিয়ান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

নিউজ ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান ঘুম না এলে গাঁজা খেতেন। ভারতের কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) কাছে তিনি নিজেই সে কথা স্বীকার করেছিলেন। তবে সরবরাহকারীকে নাকি তিনি কোনোদিন চোখেই দেখেননি-এমনটিই বলা হয়েছে এনবিসির চার্জশিটে।

জিনিউজ, আনন্দবাজারসহ ভারতের একাধিক গণমাধ্যমমের খবরে বলা হয়েছে, ২০১৮ সালে আমেরিকায় পড়তে গিয়েছিলেন আরিয়ান খান। নতুন পরিবেশে পরিবার-বন্ধুবান্ধব ছেড়ে রাতে ঘুম আসতো না তার। তাই আরিয়ানকে স্থানীয় এক সরবরাহকারীর কাছ থেকে গাঁজা আনিয়ে দিতেন আরিয়ানের এক বন্ধু।

আরিয়ানের দাবি, ইন্টারনেট ঘেঁটে জেনেছিলেন ঘুম না এলে এই পন্থা নেওয়া যেতে পারে। সে নিয়ে অভিনেত্রী অনন্য পাণ্ডের সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ কথোপকথনও প্রকাশ্যে এসেছিল।

‘বাদশা’-পুত্র নিজেও জেরার মুখে স্বীকার করেন, ঘুম আনার জন্য যে গাঁজা খাচ্ছেন, সে কথা অনন্যাকে বলেছেন তিনি।

এদিকে, এনসিবি-তদন্তের সময়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্পষ্টই এড়িয়ে যান। বলেন, ‘ওটা তো মজা করছিলাম আমরা। আরিয়ান যদি বলে থাকে, মিথ্যে বলেছে। এ রকম কিছু ও আমায় বলেনি।’

এনসিবি জানায়, নাম জড়ালেও মাদক পাচারকাণ্ডে হাত ছিল না আরিয়ানের। শুক্রবার এনসিবির দাখিল করা চার্জশিটে তাকে বেকসুর খালাস ঘোষণা করার পরেই নতুন করে শোরগোল শুরু হয়। আর তাতেই বেরিয়ে আসে আরিয়ানের এই অতীত অভ্যাসের কথা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys