1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কান উৎসবে ‘মুজিব’ বায়োপিকের ট্রেলার উদ্বোধন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২২ মে, ২০২২

নিউজ ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটির ট্রেলার উদ্বোধনের মাধ্যমে বিশ্ব সিনেমা অঙ্গনে ধ্বনিত হলো বঙ্গবন্ধু বায়োপিকের আগমন বার্তা। গত মঙ্গলবার ফ্রান্সে কান চলচ্চিত্র উৎসবের ৭৫তম আসর বসেছে। এ আসরের তৃতীয় দিন বৃহস্পতিবার ভারতীয় প্য‌াভি‌লিয়নে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নি‌র্মিত ‘মু‌জিব এক‌টি জা‌তির রূপকার’ সিনেমা‌টির ট্রেলার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, মু‌জিব চলচ্চিত্রটিতে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের জীবন, জাতির জন্য সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, ভারত সরকার, সিনেমাটির নির্মাতা, পরিচালক, শিল্পী-কলাকুশলীসহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান তথ্যমন্ত্রী।

ভারতের তথ্য ও সম্প্রচার এবং যুববিষয়ক ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেন, বাংলাদেশের সঙ্গে বঙ্গবন্ধুর জীবন‌চিত্র নির্মাণের এ কাজকে তাদের জন্য অনেক গর্বের বলে তিনি মনে করেন।

ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা, ভারতের রাষ্ট্রদূত জাবেদ আশরাফ, ভারতের তথ্য ও সম্প্রচার স‌চিব অপূর্ব চন্দ্র,‌ সিনেমার প‌রিচালক শ্যাম বেনেগাল, ‌নির্বাহী প্রযোজক এফ‌ডি‌সির ব্যাবস্থাপনা প‌রিচালক নুসহাত ইয়াস‌মিন,বঙ্গবন্ধুর চ‌রিত্রে অভিনেতা আরেফিন শুভ,বঙ্গমাতার চ‌রিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, চিত্রনাট্যকার অতুল তিওয়ারী ও শামা জায়েদি, বাংলা‌দেশ অং‌শের কা‌স্টিং প‌রিচালক বাহান উদ্দিন খেলন অনুষ্ঠানে অংশ নেন।

২০২১ সালের শুরুতে সিনেমাটির চিত্রধারণ শুরু হয়। এ বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। আরেফিন শুভ ও তিশার পাশাপাশি শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ শতাধিক বাংলাদেশি সিনেমাটিতে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys