1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ছেলের জামিন নিতে আসা নারীকে দিয়ে গা টেপালেন পুলিশ কর্মকর্তা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: ছেলের জামিনের জন্য পুলিশ কর্মকর্তার কাছে গিয়েছিলেন এক নারী। কিন্তু এরপর যা ঘটেছে তা রীতিমতো অবাক করা ঘটনা। অভিযোগ উঠেছে, ওই নারী থানায় যাওয়ার পর তাকে দিয়ে গা টিপে নেন এসআই। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের সহরসা জেলার নাওহাট্টা থানায়। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। ভিডিও প্রকাশ্যে আসতে শশীভূষণ সিনহা নামের ওই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুলিশ কর্মকর্তা অর্ধনগ্ন হয়ে বসে আছেন। এক নারী তার গা টিপছেন। অন্য এক নারী উল্টো দিকে একটি চেয়ারে বসে আছেন। এসআই শশীভূষণ খালি গায়ে বসে ওই নারীর ছেলের জামিনের জন্য ফোনে কথা বলে যাচ্ছিলেন আইনজীবীর সঙ্গে। আইনজীবীকে তিনি বলছিলেন, ‘জামিনের জন্য ১০ হাজার টাকা পাঠাব। সঙ্গে দুই নারীকে প্রয়োজনীয় তথ্য এবং আধার কার্ড নিয়ে দেখা করতে বলব আপনার সঙ্গে।’

শশীভূষণকে আরও বলতে শোনা যায়, নারী গরিব, ফলে ছেলের জামিনের জন্য টাকা দেওয়ার ক্ষমতা তার নেই। তাই তিনিই ১০ হাজার টাকা দিয়ে দেবেন। ফোনে যখন তিনি কথা বলছিলেন, তখন ওই নারীকে দিয়েই তেল মালিশ করিয়ে গা টেপাচ্ছিলেন তিনি। যদিও আনন্দবাজার অনলাইন ভিডিওটির সত্যতা যাচাই করেনি।

সহরসার পুলিশ সুপার লিপিকা সিংহ জানিয়েছেন, ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসডিপিও পদমর্যাদার কর্মকর্তা এ ঘটনার তদন্ত করবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys