বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

ঈদযাত্রায় সময়মতো ছাড়ছে ট্রেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: ঈদযাত্রার জন্য ট্রেনের অগ্রিম টিকিট যারা কেটেছিলেন তাদের যাত্রা শুরু হয়েছে দুদিন আগে থেকে। আর এখন ঢাকার কমলাপুর রেলস্টেশনে মানুষের সামান্য ভিড় থাকলেও ভোগান্তিতে পড়তে হয়নি ঈদে ঘরমুখো উচ্ছ্বসিত মানুষকে। আজ শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় সবগুলো ট্রেন যথাসময়ে কমলাপুর থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এতে বেশ স্বস্তিতে ট্রেন ভ্রমণ করছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, করোনার কারণে গত দুই বছর অনেকেই ঈদে বাড়ি যেতে পারেনি। ফলে এ বছর বাড়তি চাপ পড়েছে যাত্রাপথে। ট্রেনের টিকিট কাটা নিয়ে কিছুটা অভিযোগ থাকলেও আজকের ব্যবস্থাপনায় সবাই সন্তুষ্ট।

এদিকে, যানজটের ভয়ে ট্রেন ছাড়ার অনেক আগেই স্টেশনে এসে বসে ছিলেন কেউ কেউ। দুপুরে পুরো প্ল্যাটফর্মে মানুষের সরব উপস্থিতি ছিল। তবে ট্রেন ছাড়লেই প্লাটফর্ম শূন্য। হুইসেল বাজিয়ে একেকটি ট্রেন গন্তব্যের উদ্দেশে প্ল্যাটফর্ম ছাড়ছে, আরেকটি ট্রেন এসে দাঁড়াচ্ছে। ঠিক সময়মতো ট্রেন ছাড়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরাও।

সার্বিক বিষয়ে কমলাপুর রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আমিনুল হক বলেছেন, আজ শুক্রবার তৃতীয় দিনের মতো ঈদযাত্রা করছেন মানুষ। আজ সারাদিনে ১২২টি ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাবে দেশের বিভিন্ন গন্তব্যে। এরমধ্যে চারটি বিশেষ ট্রেন রয়েছে।

আমিনুল হক বলেন, ‘সকাল ১১টা পর্যন্ত দুটি ট্রেন স্টেশনে আসতে বিলম্ব করলেও আমরা দ্রুত চেষ্টায় আধা ঘণ্টার মধ্যেই সেগুলোকে গন্তব্যে যেতে ছেড়ে দিতে পেরেছি। বঙ্গবন্ধু সেতু এক লেন হওয়ায় সেখানে অপেক্ষা করতে গিয়ে কিছুটা বিলম্ব হচ্ছে। তা ছাড়া সবাইকে নিরাপদে নামিয়ে দিতে প্রতিটি স্টেশনে নির্ধারিত সময়ের চেয়ে কিছু সময় বেশি থামানো হবে। ফলে সময় মেনে চলা কঠিন হবে। তবে কোনো দুর্ঘটনা না হলে সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় হবে না। আমরা চেষ্টা করেছি দ্রুত ঢাকা থেকে ট্রেনগুলোকে ছেড়ে দিতে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys