শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

লন্ডনে ছুরিকাঘাতে ৩ নারীসহ নিহত ৪

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের একটি বাড়িতে ছুরিকাঘাতে তিন নারীসহ চার জন নিহত হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার রাতে শহরের বারমানজি এলাকার ডেলাফোর্ড রোডের বাড়িটিতে এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, হামলায় ৬০ বছর বয়সী একজন নারী ও একজন পুরুষ এবং ৩০ ও ৪০ বছর বয়সী দুই নারীকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে তারা। ধারণা করা হচ্ছে,এই পাঁচ জনই পরস্পরের পরিচিত ছিলেন।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ক্রাইম ইউনিটের গোয়েন্দারা ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করছে।

এদিকে হামলা চালিয়ে নারী ও পুরুষকে হত্যার ঘটনায় লন্ডনের মেয়র সাদিক খান শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের সদস্য ও বন্ধুদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

গত বছর লন্ডন মেট্রোপলিটন পুলিশ ছুরিকাঘাতে খুনের ৭৯টি ঘটনার তদন্ত শুরু করে। এসব হামলার সঙ্গে জড়িতদের মধ্যে ২৭ জনই কিশোর বয়সী।

সূত্র: মেইল অনলাইন, বিবিসি

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys