শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

কার্তিকের সঙ্গে চুমুই কি সিদ্ধার্থ-কিয়ারার ব্রেকআপের কারণ?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানি— এমন গুঞ্জনে মুখরিত বলিপাড়া। এর পেছনে কারণ এখনো অজানা। তবে শোনা যাচ্ছে, অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে কিয়ারার চুমুই নাকি ব্রেকআপের কারণ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ভুলভুলাইয়া-টু’ সিনেমাতে একসঙ্গে দেখা যাবে কার্তিক ও কিয়ারাকে। সিনেমাটিতে এই জুটির একটি চুমুর দৃশ্য রয়েছে। এই বিষয়টিই নাকি ঠিকমতো নিতে পারেননি সিদ্ধার্থ। এটি থেকেই কিয়ারার সঙ্গে তার মনোমালিন্যের শুরু। শেষ পর্যন্ত ব্রেকআপের সিদ্ধান্ত নেন কিয়ারা ও সিদ্ধার্থ।

যদিও শুরু থেকেই প্রেমের সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ এঁটে আছেন এই জুটি। বিষয়টি নিয়ে মিডিয়াতে খোলাসা করে কিছুই বলেননি তারা। ব্রেকআপের গুঞ্জন নিয়েও কোনো মন্তব্য করেননি। তবে নিজের ইনস্টাগ্রাম পোস্টে মন খারাপের আভাস দিয়েছেন ‘শেরশাহ’ অভিনেতা।

অন্যদিকে, সোমবার (২৫ এপ্রিল) কার্তিক আরিয়ানের সঙ্গে কিয়ারাকে দেখা গেছে। ‘ভুলভুলাইয়া-টু’ সিনেমার প্রচারে একটি নাচের রিয়েলিটি শোয়ে যোগ দিয়েছিলেন তারা। বেশ হাসিখুশিই দেখা গেছে এই নায়িকাকে। তবে দু’জনকে দেখে মোটেও খুশি হতে পারেননি নেটিজেনদের একাংশ। এমনকি, বিচ্ছেদের কারণ হিসেবেও কার্তিককে দায়ী করছেন কেউ কেউ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys