1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

বাংলাদেশ বাংকার সমিতি রোমের বার্ষিক ইফতার মাহফিল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: ইতালিতে বাংলাদেশ বাংকার সমিতি রোম একটি মহতী ইফতার মাহফিলের আয়োজন করেছে। রাজধানী রোমের বাতিস্তিনি এলাকায় মসজিদ এ তাওহিদে ২৪ এপ্রিল রবিবার এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোঃ দিদার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।

 

সংগঠনের সভাপতি জি এম ওমর ফারুক, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি ওসমান সরদার সোহেল এবং সাংগঠনিক সম্পাদক শাজাহান মাতবর এর আমন্ত্রণে স্থানীয় প্রবাসী বাংলাদেশি ছাড়াও বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি, একতা ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায়‌ নেতৃবৃন্দরা বলেন কমিউনিটির উন্নয়নে বাংলাদেশ বাংকার সমিতি রোম যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতেও সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় ও‌ কল্যাণে কাজ করে যাবে‌।

ইফতারের পূর্বে দেশ ও প্রবাসে বসবাসরত সকলের শান্তি সুস্ব্যাস্থ ও দীর্ঘায়ু কামনা করে এবং পরলোকগত সকল মুমিন মুসলমানের আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys