রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

দোকান কর্মচারী মুরসালিনেরও মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দোকান কর্মচারী মো. মুরসালিন (২৬) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষে আহত হয়ে এর আগে নাহিদ নামে এক যুবক মারা যান।

মুরসালিনের ফুপাতো ভাই জাহিদুর রহমান বলেন, রাত আড়াইটার দিকে চিকিৎসক আমাদের জানিয়েছেন তার অবস্থা সংকটাপন্ন। পরে চিকিৎসক জানিয়েছেন ভোর ৪টা ৩৬ মিনিটে তিনি মারা গেছেন।

গত ১৯ এপ্রিল দুপুরে সংঘর্ষের সময় নুরজাহান মার্কেটের সামনে ইটের আঘাতে আহত হয়েছিলেন মুরসালিন। দুই যুবক অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করান।

তার বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার কালাইনগর গ্রামে। তিনি কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুরে দুই শিশুকন্যাসহ পরিবার নিয়ে থাকতেন।

স্ত্রী অনি আখতার মিতু জানান, নিউমার্কেটে একটি শার্টের দোকানে চাকরি করতেন মুরসালিন। মাসে ৯ হাজার টাকা বেতন পেতেন। সেই টাকা দিয়ে তাদের সংসার চলত। মঙ্গলবার সকালে কর্মস্থলে যেতে বাসা থেকে বের হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys