বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

নিউমার্কেট এলাকায় আবারও সংঘর্ষ, যান চলাচল বন্ধ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে আবারও সংঘর্ষ বেঁধেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাতের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন করতে রাস্তায় জড়ো হয়। এ সময় ব্যবসায়ীরাও বেরিয়ে এলে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় ঢাকা কলেজের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন ব্যবসায়ীরা। অন্যদিকে, কলেজ ভবনের ছাদ থেকে নিউমার্কেটের দিকে ইট-পাটকেল ছুড়তে দেখা গেছে শিক্ষার্থীদের। ধাওয়া পাল্টাধাওয়াও হয় দুপক্ষের মধ্যে।

আজ সকাল থেকে নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রদের মধ্যে অনেককে হেলমেট পরে হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা গেছে। ইটের আঘাতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

এর আগে গতকাল সোমবার রাতে নিউমার্কেট এলাকায় ‘কথা-কাটাকাটির জেরে’ ঢাকা কলেজের তিন ছাত্রকে মারধর করা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় দুই শিক্ষার্থী, দুই ব্যবসায়ী এবং বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এদিকে, মধ্যরাতে সংঘর্ষের পর ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজে, অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys