1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

‘সিগারেট কিনতে’ যুবকের দুই হাঁটুতে গুলি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: বগুড়ার কাহালু উপজেলায় এক যুবকের দুই পায়ে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার শিবকলমা গ্রামে এ ঘটনা ঘটে। আহত একরাম হোসেন (৩০) ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় রাতেই শামীম হোসেন নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

আহত একরাম ও গ্রামবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে একরাম বাড়ি থেকে বের হয়ে গ্রামের মুদি দোকানে সিগারেট কিনতে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। দুর্বৃত্তদের ছোড়া গুলি একরামের দুই পায়ের হাঁটুতে বিদ্ধ হয়। পরে রাত পৌঁনে ৩টায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম জানান, একরাম এখন কৃষিকাজ করেন। আগে সিমেন্টের খুঁটি তৈরির কারখানায় কাজ করতেন। কিছুদিন আগে শামীমের সঙ্গে একই কারখানায় কাজ করতেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, একরাম পুলিশকে জানিয়েছে তার দুই হাঁটুতে গুলি করা হয়েছে। তবে কেন গুলি করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys