বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

অবশেষে তারা সাত পাকে বাঁধা পড়লেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান! বিয়ে হয়ে গেল রণবীর কাপুর ও আলিয়া ভাটের । পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন বলেই খবর। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান।

প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর এই জুটি পঞ্জাবি স্টাইলে বিয়ে করলেন। সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।

রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলল রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।

বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।

‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ। এখন শুধু বিয়ের ছবি সামনে আসার অপেক্ষা!

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys