বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

গতকাল বিরোধী, আজ সংসদ নেতা, আগামীকাল প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: নতুন করে কোনো নাটকীয়তা বা রাজনৈতিক টানাপড়েন না হলে পাকিস্তান মুসলিম লিগের সভাপতি ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফই হচ্ছেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী।

পাকিস্তানে নতুন সরকার গঠনের জন্য জাতীয় সংসদে নতুন সংসদ নেতা পদে মনোনয়নপত্র আহ্বান করা হয়েছে। আগামীকাল সোমবার নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের সংসদ সচিবালয়।

সূত্র জানিয়েছে, আজ রোববার দুপুর ১২টার মধ্যে জাতীয় সংসদ সচিবালয় কার্যালয়ে নতুন সংসদ নেতা পদে মনোনয়ন জমা নেওয়া হবে। নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই ও পাকিস্তান মুসলিম লিগের(নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ। গতকাল পর্যন্ত বিরোধী নেতা শাহবাজ আজ সংসদ নেতা নির্বাচিত হতে পারেন। সব ঠিক থাকলে আগামীকাল প্রধানমন্ত্রী হওয়াও প্রায় নিশ্চিত।

ইমরান সরকারের প্রতি অনাস্থা ভোটাভুটির ফলাফল ঘোষণার পর স্পিকার আয়াজ সাদিক শাহবাজ শরিফকে বক্তৃতা দেওয়ার অনুরোধ জানান। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, আমরা এই নতুন দিনটি দেখার অপেক্ষায় ছিলাম।

অপরদিকে, সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ ছেড়েছেন বলে খবর প্রকাশ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys