1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

শাহরুখ খানের বাড়িতে সৌদির সংস্কৃতিমন্ত্রী!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: বলিউডের সুপারস্টার শাহরুখ খানের বাড়িতে এসে হাজির হয়েছেন সৌদি আরবের সংস্কৃতিমন্ত্রী বাদের বিন ফারহান আল সৌদ।

রোববার দেখা করতে এসে কিং খানের সঙ্গে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মন্ত্রী। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারও করেছেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

আরব দুনিয়ায় শাহরুখের গুরুত্ব কতখানি, তার আরও একটি উদাহরণ দেখা গেল এবার। ধারণা করা হচ্ছে, শাহরুখের প্রাসাদসম বাড়ি ‘মান্নাত’-এ এই সাক্ষাৎ হয়েছে।

সেখানে বলিউডের আরও কয়েকজন তারকাও হাজির হন। তারা হলেন সালমান খান, অক্ষয় কুমার ও সাইফ আলী খান।

যদিও মান্নাত-এ সাক্ষাতের বিষয়টি স্পষ্ট নয়। কেননা মন্ত্রী বাদের কিংবা তারকাদের কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

কেবল নিজের ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করেন সৌদি মন্ত্রী। তবে এর আগে সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান আল তুর্কিও মান্নাত-এ এসে বলিউড বাদশাহর সঙ্গে দেখা করেছিলেন।

ছবির ক্যাপশনে মন্ত্রী বাদের লিখেছেন, ‘বলিউড সুপারস্টারদের সঙ্গে আন্তঃসাংস্কৃতিক সহযোগিতা, চলচ্চিত্রের সুন্দর জগত নিয়ে আলাপচারিতা করতে পেরে আনন্দিত আমি।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys