বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

৮৮ বছর পর হবে তারাবির নামাজ তুরস্কের মসজিদে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: তুরস্কের আয়া সোফিয়া মসজিদে দীর্ঘ ৮৮ বছর পর তারাবির নামাজ অনুষ্ঠিত হবে। দেশটির গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল প্রথম রোজার আগের রাতে মসজিদটিতে তারাবির নামাজ অনুষ্ঠিত হবে।

২০২০ সালের ২৪ জুলাই আয়া সোফিয়া মসজিদ ইবাদাতের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু করোনা মহামারির কারণে গত দুই বছর মসজিদটিতে তারাবির নামাজ বন্ধ ছিল।

রমজানের সম্মানে মসজিদটিতে বেশ কয়েকটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পুরো রমজান জুড়ে জোহরের নামাজের পূর্বে মুফতি এবং ইসলামি বিশেষজ্ঞরা খুতবা দিবেন।
১ হাজার ৫০০ বছর আগে আয়া সোফিয়া খ্রিষ্টান সম্প্রদায়ের অর্থোডক্স গির্জা। ১৪৫৩ সালে অটোমানদের বিজয়ের পরে এটি মসজিদে রূপান্তর করা হয়। ১৯৩৪ সালে এটি জাদুঘর হিসেবে রূপান্তরিত হয়। ইউনেসকোর হেরিটেজ সাইটে এর নাম রয়েছে।

তুরস্কের ইসলামপন্থীরা এই জাদুঘরকে মসজিদে রূপান্তরে অনেক দিন ধরে আহ্বান জানান। দেশটির উচ্চ আদালতের রায়ের পর ২০২০ সালের ২৪ জুলাই জুমার নামাজের মাধ্যমে ৮৬ বছর পর এ মসজিদ আবার নামাজ আদায়ের জন্য উন্মুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys