1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ প্যারিসের সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শাহ গ্রুপের ইরানের পাশে থেকে যেভাবে সহায়তা করছে রাশিয়া

সংসদে কাঁদলেন প্রধানমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে পেরে জাতীয় সংসদে আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ মার্চ) সংসদ সদস্য ফখরুল ইমামের সম্পূরক প্রশ্নের জবাবে কাঁদেন তিনি।

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করতে পারায় প্রধানমন্ত্রীকে তার আনন্দের স্মৃতি বর্ণনা করতে অনুরোধ করেন ফখরুল ইমাম। তার সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের জন্য গুচ্ছগ্রাম তৈরির কাজ শুরু করেছিলেন। তার স্বপ্ন ছিল দেশের কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন ও ঠিকানাবিহীন থাকবে না। এটাই বন্ধবন্ধুর লক্ষ্য ছিল। আর সে লক্ষ্য পূরণ করাই প্রধানমন্ত্রীর একমাত্র কাজ।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সাল থেকেই ভূমিহীন মানুষদের ঘর তৈরি করে দিচ্ছি এবং পুনর্বাসন করে যাচ্ছি। শুধু তাই নয়, আমরা শুরু তাদের ঘর দিয়ে বসে থাকছি না পাশাপাশি এসব মানুষদের অর্থ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ভূমিহীন মানুষদের ঘর দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। এর থেকে বড় আনন্দের কিছুই হতে পারে না। সেদিন আনন্দে অঝোরে কেঁদেছিলাম। কারণ, এটাই বাবার স্বপ্ন ছিল। এ সময় প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ লাখ ১৭ হাজার ৩২৯টি ঘর উপহার দিয়েছে সরকার। তৃতীয় পর্যায়ে ৬৫ হাজার ৪৭৪টি ঘর দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys