বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

‘অফিসে চা’ ও নিজের বেতনের টাকা দিয়ে খাই’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেন, ‘অফিসের একটি টাকাও ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা যাবে না, অফিসে চা পান করলেও সেটা নিজের বেতনের টাকা দিয়ে কিনে পান করি। সরকারের প্রতিটি বরাদ্দ জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে হবে।’

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাদারীপুর শহরের শকুনী লেকপাড়ে অবস্থিত সমন্বিত সরকারি ভবনে দুর্নীতি দমন কমিশনের ‘সমন্বিত জেলা কার্যালয়’-এর আনুষ্ঠানিক উদ্বোধনের পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুদক কমিশনার ড. মোজাম্মেল হক বলেন, ‘জাপানে কোনো দুর্নীতি দমন কমিশন নেই। কারণ সেখানকার মানুষ জানেই না দুর্নীতি বা ঘুষ কি জিনিস। বাংলাদেশের প্রতিটি স্তরে স্তরে নানা রকম অনিয়ম হচ্ছে। এসব কারণেই এত টাকা বরাদ্দের পরেও দেশে এখনো নানা সংকট। সকলকেই সাবধান থাকতে হবে। কারণ দুর্নীতি দমন আইন মামলায় পড়লে ১০ বছরেও তার নিষ্পত্তি হয় না।’

ড. মোজাম্মেল হক খান বলেন, ‘মাদারীপুরে এখন অনেক বড় বড় প্রকল্প হচ্ছে। পদ্মা সেতু হওয়ার পরে পুরো জেলার চিত্রই পাল্টে যাবে। সরকার কোটি কোটি টাকা এখানে বরাদ্দ দিচ্ছে। তাই এখানে একটি আঞ্চলিক কার্যালয় জরুরি হয়ে পড়েছিল। মাদারীপুরে দুদকের কার্যক্রম যেন দুর্নীতিবাজদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠে।’

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। এসময় বিশেষ অতিথি ছিলেন দুদকের মহাপরিচালক (আইসিটি ও প্রশিক্ষণ) এ.কে.এম সোহেল, দুদকের ঢাকার মহাপরিচালক (তদন্ত-১) রেজানুর রহমান, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আক্তার হোসেন, শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল ও শরীয়তপুরের পুলিশ সুপার এস. এম. আশরাফুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys