বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

শাকিব খানের নায়িকা যুক্তরাষ্ট্রের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: নিজের জন্মদিনে যুক্তরাষ্ট্রে বসে ‘রাজকুমার’ নামে এক নতুন সিনেমার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান; তার বিপরীতে এ চলচ্চিত্রে দেখা যাবে যুক্তরাষ্ট্রের এক তরুণ অভিনেত্রীকে।

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা হিমেল আশরাফ।

মঙ্গলবার সকালে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশন হলে আয়োজিত মহরতে সিনেমার নায়িকা কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

শাকিবের বিপরীতেই প্রথম কোনো বাংলা সিনেমায় কাজ করছেন নবাগত অভিনেত্রী কফি।

অনুষ্ঠানে শাকিব খান জানান, বাংলাদেশের বাইরে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশেও সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে তাদের।

সিনেমার সহপ্রযোজক হিসেবে আছেন জাকারিয়া মাসুদ ও কাজী রিটন।

জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু হবে।

গত বছরের নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব খান; এবার ঈদে তার অভিনীত ‘গলুই’ মুক্তি পাবে সিনেমা হলে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys