বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পদত্যাগ করলেন পুতিনের বিশেষ সহকারী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী আনাতোলি চুবাইস পদত্যাগ করেছেন। ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে তিনি পদত্যাগ করলেন।

বুধবার (২৩ মার্চ) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই অর্থনীতিবিদ ও জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: আল জাজিরা

জানা গেছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরোধিতার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছেন চুবাইস। সেনা অভিযানের এক মাসের মাথায় ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম সিনিয়র কর্মকর্তা তিনি। সম্পর্ক ছিন্নের পাশাপাশি তিনি রাশিয়াও ছেড়েছেন।

তবে তিনি এখন কোন দেশে আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, নব্বই দশকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সময় আমূল অর্থনৈতিক সংস্কার বাস্তবায়ন ভূমিকা রাখার কারণে চুবাইস রাশিয়ায় বিতর্কিত ছিলেন। পরে পুতিনের অধীনে বড় বড় রাষ্ট্রীয় ব্যবসা পরিচালনা এবং রাজনৈতিক দায়িত্ব পালন করেন তিনি।

সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাগুলোতে ক্রেমলিনের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন চুবাইস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys