1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গ্রেপ্তারি পরোয়ানা ইলিয়াসের বিরুদ্ধে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহর করা যৌতুকের মামলায় জামিন চেয়ে আদালতে না আসায় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াত এ আদেশ দেন।

এদিন মামলাটি জামিন শুনানির জন্য ধার্য ছিল। ইলিয়াস অসুস্থ জানিয়ে জামিন শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবী। বাদীপক্ষের আইনজীবী এর বিরোধিতা করে বলেন, আদালতে না এলেও আসামি এখানে-সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমরা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করছি। শুনানি শেষে আদালত ইলিয়াসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এর আগে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন পান ইলিয়াস। জামিনের মেয়াদ শেষ হতে যাওয়ায় গত ২২ ফেব্রুয়ারি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত বাদীর উপস্থিতিতে জামিন শুনানির জন্য ২ মার্চ তারিখ ধার্য করেন। ওইদিন ইলিয়াস হোসাইন আদালতে না এসে সময় আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে ২২ মার্চ জামিন শুনানির তারিখ ধার্য করেছিলেন।

গত ৩ জানুয়ারি রাজধানীর বনানী থানায় মামলাটি করেন সুবাহ। মামলায় অভিযোগ করা হয়, গত বছরের ১ ডিসেম্বর তারা বিয়ে করেন। বিয়ের সময় সুবাহর পরিবারের পক্ষ থেকে ইলিয়াসের চাহিদা মোতাবেক ১২ লাখ টাকার রোলেক্স ব্র্যান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেওয়া হয়। কিন্তু এতেও ইলিয়াস সন্তুষ্ট হয়নি। সুবাহর কাছে ফ্ল্যাট কেনা বাবদ ৫০ লাখ এবং গাড়ির জন্য আরও ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ ছাড়া ইউটিউব চ্যানেল কেনার জন্যও সুবাহর মায়ের কাছে আরও ১০ লাখ টাকা চান। যৌতুকের জন্য তাকে নির্যাতনও করেন ইলিয়াস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys