শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

যে কারনে ঢাকায় সানি লিওনসহ আরও অনেক তারকারা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী সানি লিওন বাংলাদেশে এসেছেন- খবরটি গতকাল থেকেই ‘টক অফ দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছে। তবে জানা গেল শুধু সানি লিওনই নন- ঢাকায় এসেছিলেন ভারতীয় একাধিক জনপ্রিয় তারকা। এদের মধ্যে বলিউডের নারগিস ফাখরি, সংগীতশিল্পী কৈলাশ খের, কাঁটা লাগা খ্যাত গায়িকা শেফালি, টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীও ছিলেন।

 

রাজধানীর একটি রেস্তোরাঁয় শনিবার দিবাগত রাতে গান বাংলার চেয়ারম্যান ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস দম্পতির মেয়ের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতেই সবাই এসেছিলেন। বাংলাদেশের শোবিজের একাধিক তারকাকেও ওই অনুষ্ঠানে দেখা গেছে। সেই বিয়ের অনুষ্ঠানে সানি লিওন ও অন্যান্য তারকাদের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। এরপর তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পাসপোর্টে প্রবেশ করেছেন ট্যুরিস্ট ভিসায়। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

শনিবার (১২ মার্চ) বিকেলে তারা বাংলাদেশে এসেছেন। এদিন বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন। তাতে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ওয়েলকাম টু বাংলাদেশ। ছবির ক্যাপশনে সানি লিওন লেখেন, সুন্দর এ দেশটিতে এসে আমি খুব খুশি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys