1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করলো নিউইয়র্ক টাইমস

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র নিউইয়র্ক টাইমস রাশিয়া থেকে তাদের সকল সংবাদদাতা প্রত্যাহার করেছে বলে জানিয়েছে দেশটির অপর এক সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির রাশিয়ায় সরেজমিনে কোনো প্রতিনিধি থাকবে না; শত বছরের বেশি সময়ে এটিই প্রথম ঘটনা।

এক টুইটবার্তায় নিউইয়র্ক টাইমসের সাবেক মস্কো ব্যুরো নিল ম্যাকফারকুহার লিখেছেন, মস্কোর নিউইয়র্ক টাইমসের ইতিহাসে দুঃখজনক ঘটনা। রাশিয়া থেকে সব সংবাদদাতা প্রত্যাহার করা হচ্ছে। ১৯২১ সাল থেকে সেখানে আমাদের নিয়মিত রিপোর্টার ছিল, ভিসা জটিলতার কারণে সাময়িক কিছু সময় বিরতি ছিল। স্ট্যালিন, স্নায়ুযুদ্ধ কিছুই আমাদের তাড়াতে পারেনি।

এর আগে নিউইয়র্ক টাইমস গতকাল মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে রাশিয়া থেকে সকল প্রতিনিধি প্রত্যাহারের তথ্য জানিয়েছে। রাশিয়া সম্প্রতি ইউক্রেনে তাদের সেনাবাহিনী ‘বিশেষ অভিযান’ বা যুদ্ধ নিয়ে একটি আইন পাস করেছে। এই আইনে যুদ্ধ নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করলে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এর জেরেই রাশিয়া থেকে সংবাদ প্রতিনিধিদের প্রত্যাহার করল নিইইয়র্ক টাইমস।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys