বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

৭ বছরের কারাদণ্ড হতে পারে শ্রাবন্তীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২ মার্চ, ২০২২

নিউজ ডেস্ক: আইনি ঝামেলায় পড়লেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার নামে দায়ের হয়েছে মামলা। অভিযোগ প্রমাণিত হলে অভিনেত্রীর ৭ বছরের কারাদ- পর্যন্ত হতে পারে। ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। ১৫ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী।

ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছিলেন, ‘আচমকা ছোট্ট বন্ধুটির সঙ্গে দেখা হলো।’ যেখানে দেখা যায়, একটি বেজিকে হাতে নিয়ে রেখেছেন অভিনেত্রী। ওই বেজির গলায় ছিল বকলেস এবং বাঁধা ছিল মোটা চেইনের সঙ্গে। ওই সময়েই ছবিটি নিয়ে তোপের মুখে পড়েছিলেন শ্রাবন্তী। এবার পড়লেন আইনের গ্যাঁড়াকলে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সুরক্ষা আইন ১৯৭২-এর ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯ ধারায় মামলা হয়েছে। শিগগিরই কলকাতার সল্টলেকের ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল সেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইউনিটের সামনে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে।

শ্রাবন্তীর আইনজীবী এসকে হাবিবউদ্দিন জানান, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সঙ্গে দেখা করে তারা আগে পুরো বিষয়টি সম্পর্কে ভালোভাবে জানবেন। এর পরই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। এ বিষয়ে ভারতের বন দপ্তরের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, ‘বন্যপ্রাণীকে এভাবে বন্দি করে রাখা শুধু যে অপরাধ তা নয়, শ্রাবন্তীর মতো একজন তারকা যদি এমন কাজ করেন তা দেখে অনেকে প্রভাবিত হতে পারেন। অভিনেত্রীর উচিত বন দপ্তরের সঙ্গে সহযোগিতা করা এবং বন্যপ্রাণী সংরক্ষণের এই লড়াইয়ে আমাদের সাহায্য করা।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys