1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ফুল নয়, ফল দিয়েই সাজানো হলো বরের গাড়ি!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: লাল গোলাপ নয়, বাহারি কোনো ফুলও নয়। সাধারণত নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয় বিয়ের গাড়ি। তবে এবার ফুলের বদলে বরের গাড়িজুড়ে হরেক রকম ফলের বাহার! ফল দিয়ে নিজের বিয়ের গাড়ি সাজিয়ে আলোচনায় এসেছেন জামালপুরের বাসিন্দা সৌরভ পাল।

জানা গেছে, বিয়েতে নতুন কিছু করতে হবে এমন চিন্তা থেকেই এই ভাবনাটা পান সৌরভ। গাড়িতে অল্প কিছু ফুল ব্যবহার করা হলেও এর সামনের অংশ সাজানো হয়েছে বাহারি ফলে। ছবিতে দেখা গেছে, বরের গাড়ি সেজেছে বেদানা, আঙুর, খেজুর ও চেরি ফল দিয়ে।

গাড়ি সাজানোর দায়িত্বে থাকা শিল্পী রবীন্দ্রনাথ পাল জানিয়েছেন, পুরো গাড়ি সাজাতে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেজুর, ৫০০ গ্রাম বেদানা এবং দেড় কেজি চেরি ফল ব্যবহার করা হয়েছে। ফল দিয়ে ইংরেজির ‘এস’ অক্ষর লেখা হয় গাড়ির ওপরে।

গাড়িটি সাজাতে আনুমানিক সাড়ে ৪ হাজার টাকার মতো খরচ হয়েছে বলেও জানান রবীন্দ্রনাথ পাল।

এদিকে, বিয়ের গাড়ি এভাবে সাজানো সচরাচর দেখা যায় না। তাই এটি দেখার জন্য ভিড় করেন আশেপাশের অনেকেই। এ ঘটনায় আমন্ত্রিতরাও মুগ্ধ। অনেকেই আবার বাহবা দেন সৌরভের নতুন ভাবনাকে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys