1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মাস্ক নামিয়ে আসলেই কী করছিলেন শাহরুখ?

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: লতা মঙ্গেশকরের মরদেহের সামনে থুতু ছিটিয়েছেন শাহরুখ খান! প্রয়াত কিংবদন্তির শেষকৃত্যে শাহরুখের ‘দুআ’র একটি ভিডিও সামনে আসার পরেই এমন বিস্ফোরক অভিযোগ উঠেছে। শাহরুখ আসলে কী করছিলেন, কেনই বা করছিলেন, তা সঠিক না জেনে তুমুল হট্টগোল জুড়েছেন বহু মানুষ। এই বিতর্কেই এবার কিং খানের পাশে দাঁড়ালেন অভিনেত্রী-রাজনীতিক ঊর্মিলা মাতন্ডকর।

শিবাজী পার্কে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে প্রার্থনার অঙ্গ হিসেবে মাস্ক নামিয়ে ফুঁ দিয়েছিলেন কিং খান। তাকেই কেউ কেউ থুতু বলে ভুল করায় বিতর্কের শুরু।

মুসলিম রীতি অনুযায়ী, প্রয়াত যে ব্যক্তির জন্য ‘দুআ’ করা হচ্ছে, তাকে লক্ষ্য করে ফুঁ দেওয়া হয়। ধর্মবিশ্বাস বলে, এতে তার থেকে অশুভ শক্তিকে দূরে সরানো যায়। রেওয়াজ মেনে লতার জন্য সেটাই করছিলেন শাহরুখ।

আসল সত্যিটা মনে করিয়েই কিং খানের পাশে দাঁড়িয়েছেন ঊর্মিলা। সমাজকে দুষে তিনি বলেছেন, ‘আমাদের সমাজের এতখানি অবক্ষয় হয়েছে যে আজকাল প্রার্থনাকেও আমরা থুতু বলে ভুল করছি! আর এমন অভিযোগ যাকে নিয়ে উঠছে, সেই মানুষটা এতগুলো আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন! রাজনীতি এত নীচে নেমেছে দেখে দুঃখ হয়।’

লতার জন্য শাহরুখের প্রার্থনার যে ভিডিও প্রকাশ্যে আসে, তাতে দেখা যায় ‘দুআ’র পরে মাস্ক নামিয়ে দু’ঠোঁট সরু করলেন শাহরুখ। এর পরেই বিজেপি নেতা অরুণ যাদব প্রশ্ন তোলেন, প্রয়াত শিল্পীর মরদেহে কি তবে থুতু ছেটালেন শাহরুখ? নিমেষে উত্তাল হয়ে ওঠে নেটমাধ্যম। কিংবদন্তি গায়িকাকে অপমান করছেন তিনি— এমন অভিযোগ তুলে শাহরুখকে সরাসরি আক্রমণ করেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys