1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রেমিকার জন্য ডাকাতি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: উপহার পেতে কার না ভালো লাগে। আর সেই উপহার যদি পাওয়া যায় মনের মানুষের কাছ থেকে, তাহলে তো কথাই নেই। উপহার দিয়েও মানসিক প্রশান্তি পান অনেকে। কিন্তু তাই বলে উপহার দেওয়ার জন্য ডাকাতি! প্রেমিকার রাগ ভাঙাতে নাকি দামি উপহার কিনতে চেয়েছিলেন, তাই রিতমত ডাকাতিই করলেন ভারতের এই যুবক। পুলিশের কাছে ধরা পড়ে শেষ পর্যন্ত সবটা স্বীকারও করলেন তিনি।

ঘটনাটি দিল্লির সরোজিনী নগরের। আদিত্য কুমার তিন যুবকের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন।

বলেন, বাড়িতে বেল বাজিয়ে জোর করে তার বাড়িতে ঢোকেন ওই তিন যুবক। তাদের হাতে বন্দুক থাকায় বেশ ভয়ও পেয়ে গিয়েছিলেন আদিত্য। এ সময় তাকে মারধর করে বেঁধে ফেলে মূল্যবান জিনিস নিয়ে চলেন যান ওই তিন যুবক। এই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে চোরাই মালপত্রসহ শুভম নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে আসিফ এবং সরিফুল মোল্লা নামের আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়। তারাই মূলত ওই তিন ডাকাত।

পুলিশের জেরার মুখে তারা জানান, শুভমের ইদানিং তার প্রেমিকার সঙ্গে ঝগড়াঝাটি হচ্ছিল। প্রেমিকার রাগ ভাঙাতে তাই দামি উপহার দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। এজন্যই ডাকাতির পরিকল্পনা করেন। আর তাকেই সাহায্য করেছিলেন বাকি দুই যুবক।-সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys