1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মেয়ের ধর্ষণকারীকে আদালতের সামনেই গুলি করে হত্যা বাবার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: মেয়েকে ধর্ষণে অভিযুক্ত যুবককে আদালতের গেটের সামনে গুলি করে হত্যা করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক প্রাক্তন জওয়ান। শুক্রবার দেশটির উত্তরপ্রদেশের গোরক্ষপুরে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই যুবকের নাম দিলশাদ হুসেন (২৫)। তিনি বিহারের মুজফফরপুরের বাসিন্দা। দুই মাস আগে অপহরণ এবং ধর্ষণের মামলায় জামিন পেয়েছিলেন দিলশাদ। ওই মামলায় শুক্রবার ফের গোরক্ষপুর আদালতে এসেছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, শুক্রবার দুপুর সোয়া ১ টায় আদালতের গেটের সামনে আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন দিলশাদ। তবে অভিযুক্ত দিলশাদের আইনজীবী আসার আগেই সেখানে পৌঁছান প্রাক্তন বিএসএফ জওয়াদ ভগবত নিশাদ এবং তার ছেলে নন্দলাল। অভিযোগ রয়েছে, আদালতের সামনে দিলশাদকে দেখে নিজের লাইসেন্স করা বন্দুক থেকে অভিযুক্তর মাথা লক্ষ্য করে গুলি করেন ভগবত। এতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দিলশাদ। এরপরই ভগবত ও তার ছেলে ওই এলাকা থেকে পালিয়ে যান। এই ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভগবত এবং তার ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রসঙ্গত, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি ভগবতের নাবালিকা মেয়েকে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ ওঠে দিলশাদের বিরুদ্ধে। ২০২১ সালের ১২ মার্চ হায়দরাবাদ থেকে দিলশাদকে গ্রেপ্তার এবং ভগবতের মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপই দিলশাদকে জেল হাজতে পাঠানো হয়। দুই মাস আগে জামিনে মুক্তি পেয়েছিলেন দিলশাদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys