1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

স্বাস্থ্যবিধি না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। সরকারের ১১ বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ, তখন বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে।

তবে লকডাউন দিলে দেশের ক্ষতি তাই আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, করোনা খুবই ঊর্ধ্বমুখী গতকাল প্রায় ৪ হাজার ৪০০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং এর শতকরা হার ১৩ শতাংশ ছাড়িয়ে গেছে। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে আর এই হারে বাড়াটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় এক শতাংশ লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহসহ স্বাস্থ্য খাতের অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys