বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যমুনা টেলিভিশনের বাংলা মোটর সেন্টারে আগুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: রাজধানীর বাংলা মোটর এলাকার রাহাত টাওয়ারে যমুনা টেলিভিশনের স্থানীয় একটি কার্যালয়ে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টার পরপর বাংলা মোটরের রাহাত টাওয়ারের ১২ তলায় আগুন লাগার খবর পান তারা। তাদের ১১টি ইউনিটের ৭০ জন ফায়ার ফাইটার সেখানে আগুন নেভাতে কাজ করছেন।

সোনারগাঁও লিংক রোডে ১২ তলা ওই ভবনের যে ফ্লোরে আগুন লেগেছে, সেটা যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টার। আশপাশের এলাকায় নিউজ অপারেশনের জন্য ওই অফিসটি তারা ব্যবহার করে।

যমুনা টেলিভিশনের একজন প্রতিবেদক জানান, আগুন যখন লাগে, তখন দশ থেকে ১২ জন ছিলেন ভেতরে। তবে তারা দ্রুত বেরিয়ে যাওয়ায় কারও বিপদ ঘটেনি।

“সম্ভবত এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমাদের কিছু ক্যামেরা আর একটি নিউজ রুম এখানে আছে। আগুন লাগার আগেই বেশিরভাগ ক্যামেরা অ্যাসাইনমেন্টে বেরিয়ে গিয়েছিল।ভেতরের কী অবস্থা এখনও বোঝা যাচ্ছে না।”

ওই বাণিজ্যিক ভবনে বিজয় টেলিভিশনের একটি সেন্টার এবং বিভিন্ন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস রয়েছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন অন্য ফ্লোরে ছড়ায়নি।

ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys