বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ওমিক্রনে আক্রান্ত বতসোয়ানার প্রেসিডেন্ট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন বতসোয়ানার প্রেসিডেন্ট মোকগোয়েতসি মাসিসি। তবে প্রেসিডেন্টের শরীরে করোনার কোনো উপসর্গ নেই।

স্থানীয় সময় সোমবার এক বিবৃতিতে দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বতসোয়ানা সরকার জানিয়েছে, রুটিনমাফিক প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হয়েছিল। এতে তার শরীরে ভাইরাসটির উপস্থিতি মেলে। তবে প্রেসিডেন্টের শরীরে করোনার কোনো উপসর্গ নেই। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট স্লামবার তিসোগওয়ানে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

বতসোয়ানায় এখন পর্যন্ত করোনায় আক্রন্ত হয়েছেন ২ লাখ ১৯ হাজার ৫০৯ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ৪৪৪ জনের।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys