শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী করোনায় সংক্রমিত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

নিউজ ডেস্ক: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

লয়েড অস্টিন গতকাল রোববার তাঁর করোনা শনাক্ত হওয়ার তথ্য জানান। যুক্তরাষ্ট্রে অতি সংক্রামক অমিক্রন ধরনের ব্যাপক বিস্তারের মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর এল।

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন পেন্টাগনের প্রধান। তিনি বিবৃতিতে জানান, তাঁর উপসর্গ মৃদু। তিনি আগামী পাঁচ দিন ঘরে কোয়ারেন্টিনে থাকবেন।

অস্টিন জানিয়েছেন, তিনি করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছেন। এ ছাড়া বুস্টার ডোজও নিয়েছেন, যা তাঁর শরীরে ভাইরাসের সংক্রমণের তীব্রতা অনেক কমিয়ে দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, বুস্টার ডোজের জন্য যাঁরা যোগ্য, তাঁদের প্রত্যেককে তিনি তা নেওয়ার জন্য উৎসাহিত করে যাবেন।

অস্টিন বলেন, তিনি সবশেষ গত ২১ ডিসেম্বর প্রেসিডেন্ট জো বাইডেনের সান্নিধ্যে গিয়েছিলেন। এ ঘটনার এক সপ্তাহের বেশি সময় পর তিনি করোনায় সংক্রমিত হওয়ার লক্ষণ অনুভব করতে শুরু করেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, করোনায় সংক্রমিত হয়ে কোয়ারেন্টিনে থাকলেও তিনি তাঁর দায়িত্ব ও কর্তৃত্বে বহাল থাকছেন। তিনি যথাসম্ভব ভার্চ্যুয়ালি গুরুত্বপূর্ণ সভা ও আলোচনায় যোগ দেবেন।

করোনায় সংক্রমিত হওয়া সবশেষ গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তা অস্টিন। সম্প্রতি মার্কিন কংগ্রেসের বেশ কিছু সদস্য করোনায় সংক্রমিত হন। আর গত অক্টোবরে করোনায় সংক্রমিত হন প্রেসিডেন্ট বাইডেনের প্রেস সেক্রেটারি জেন সাকি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys